ঘূর্ণিঝড়ের ঠেলায় মগডালে পারদ। একলাফে বেড়ে গেল কলকাতার তাপমাত্রা। মেঘের মধ্যেই আটকে গেল শীত। ডিসেম্বরে যে জাঁকিয়ে শীত পড়ার আশা কম বাংলায়, তা আগেই জানিয়েছে মৌসম ভবন। আর মঙ্গলবার সকালেই দেখা গেল তাপমাত্রা বেড়েছে কিছুটা। ঘূর্ণিঝড় দিতওয়া (DITWAH) ইতিমধ্যেই উপকূলের কাছাকাছি শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এরপরই তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে গিয়েছে।