১৬ আগস্ট ২০২৬ সালের মধ্যে আধার ভিত্তিক ই-কেওয়াইসি না করলে রান্নার গ্যাসের সিলিন্ডার সাধারণ গৃহস্থালির দামে পাওয়া যাবে না এবং সরকারি ভর্তুকিও বন্ধ হয়ে যাবে। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলির তরফ থেকে গ্রাহকদের চূড়ান্ত সতর্কবার্তা বা এসএমএস পাঠানো শুরু হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে এই ভেরিফিকেশন সম্পূর্ণ না করলে গ্রাহকদের চড়া দামে সিলিন্ডার কিনতে হবে।