রাজ্যে পালাবদলের পর এবার অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টর বিশাল পুলিশি নিরাপত্তা একধাক্কায় তুলে নেওয়া হল। এতদিন তিনি ওয়াই প্লাস ক্যাটাগরির যে নিরাপত্তা পেতেন, তা বাতিল করে এখন থেকে তাঁর সঙ্গে শুধুমাত্র একজন নিরাপত্তারক্ষী বরাদ্দ করা হয়েছে।