মহিলাদের ওপর নির্যাতন, ভেড়ি দখল এবং পুলিশের ওপর আক্রমণের মতো একাধিক গুরুতর অভিযোগে সন্দেশখালি থেকে গ্রেফতার করা হল শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা শ্রীদাম মাহুলিককে। সন্দেশখালি ২ নম্বর ব্লকের এই তৃণমূল নেতার বিরুদ্ধে বিগত বছরগুলিতে একাধিক বেআইনি কর্মকাণ্ডে যুক্ত থাকার অকাট্য প্রমাণ মেলায় অবশেষে পদক্ষেপ করল পুলিশ।