অসমের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের স্ত্রী গরিমা সাইকিয়া হঠাৎই পা রাখলেন তিলোত্তমায়। কলকাতা বিমানবন্দরে তাঁকে ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। আচমকা তাঁর এই সফরের কারণ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা।