গ্রিলড চিকেন খেতে কে না ভালবাসে! এই চিকেন যেমন সুস্বাদু তেমনই কিন্তু বানানোও বেশ সোজা।
শীতের দিনে গ্রিলড চিকেন আর সঙ্গে যদি থাকে পছন্দের পানীয় তাহলেই কিন্তু জমে যায় আড্ডা।
চিকেনের ব্রেস্ট পিসে ভাল করে তন্দুরি মশলা আর জল ঝরানো টকদই মাখিয়ে রাখুন ১ ঘন্টা
এবার কড়াইতে বাটার লাগিয়ে তা উলটে-পালটে সেঁকে নিন ১৫ মিনিট।
পুদিনা পাতার চাটনি বানিয়ে পরিবেশন করুন