13 April, 2026
এই দাবদাহে গরম থেকে বাঁচতে কী কী জিনিস রাখবেন নিজের কাছে?
Author -
Somnath Banerjee
জল তেষ্টা না পেলেও ১৫-২০ মিনিট অন্তর জলপান করুন। বাড়ি থেকে বেরোনোর সময় কমপক্ষে ১ লিটারের বোতল সঙ্গে রাখতে ভুলবেন না।
সরাসরি রোদের তাপ মাথায় লাগলে হিটস্ট্রোকের ঝুঁকি বাড়ে। রোদে বেরোনোর সময় সর্বদা একটি বড় ছাতা ব্যবহার করুন।
শুধু ছাতা যথেষ্ট নয়। চোখের সুরক্ষার জন্য ব্যবহার করুন ইউভি প্রোটেক্টেড চশমা ও মুখ ও ঘাড়ের সুরক্ষার জন্য ব্যবহার করুন একটি টুপি।
ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর নুন ও জল বেরিয়ে যায়, ফলে শরীরে প্রচুর ডিহাইড্রেশন হতে পারে। তাই সঙ্গে ওআরএস এর প্যাকেট রাখুন।
গরমে কালো বা গাঢ় রংয়ের পোশাক এড়িয়ে চলুন। হালকা ও সুতির রংয়ের পোশাক পরুন।
দুপুর ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদের তেজ সবথেকে বেশি থাকে। এই সময়ের মধ্যে সরাসরি রোদে বেরোনো এড়িয়ে চলুন।
আপনার ও আপনার পরিজনের সুরক্ষা আপনার হাতে। এই গরমে সুস্থ থাকতে এই নিয়মগুলি মেনে চলুন।
আরও পড়ুন