06 April 2026

 ২৪ ঘণ্টাই চার্জার প্লাগে গুঁজে রাখেন? সর্বনাশ করছেন!

credit: Getty Images

TV9 Bangla

মোবাইল ছাড়া এক মুহূর্ত চলে না। সারাক্ষণ ব্যবহার করলে, মোবাইলে চার্জও ফুরোয় দ্রুত। তখন ছুটতে হয় চার্জার নিয়ে।

অনেকেরই অভ্যাস আছে যে চার্জ হয়ে যাওয়ার পর চার্জার প্লাগ থেকে খোলেন না, কিংবা সুইচ অফ করেন না। এতে কী হয় জানেন?

বর্তমানে স্মার্টফোন, ল্যাপটপ চার্জারগুলি এমনভাবেই তৈরি যে ডিভাইস পুরো চার্জ হয়ে গেলে চার্জারের কারেন্ট কমে যায় বা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

মোবাইল ব্যাটারিতেও সেফটি সার্কিট থাকে, যা ওভার চার্জিং আটকায়। এতে ব্যাটারির কম ক্ষতি হয়।

তবে চার্জার যদি প্লাগে রাখা থাকে এবং কোনও কিছু চার্জে না থাকে, তাহলেও বিদ্যুৎ খরচ হয়। একে ভ্যাম্পায়ার চার্জিং বলে।

এতে বিদ্যুতের খরচ বেশি হয়। দীর্ঘ সময় চার্জার প্লাগে বসানো থাকলে, তা ওভারচার্জ হয়ে গরম হয়ে যায়। এতে চার্জারের আয়ু কমে যায় দ্রুত।

ভোল্টেজ বেশি হয়ে গেলে চার্জারে বিস্ফোরণ, এমনকি বিস্ফোরণ হয়ে আগুন ধরে যাওয়ার সম্ভাবনাও থাকে।

ফোন কখনও বালিশের নীচে রেখে চার্জ দেবেন না। এতে হিট আটকে যায় এবং আগুন ধরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়।