17 April, 2026

FD নাকি SIP, ৫ লক্ষ বিনিয়োগে রিটার্ন বেশি কীসে?    

Author -  Subhasree Roychowdhury

মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করেন নাকি ফিক্সড ডিপোজিটেই বেশি ভরসা? মূলত ফিক্সড ডিপোজ়িট সুরক্ষিত, নিরাপদ। নির্দিষ্ট হারে সুদ মেলে। তবে, মিউচুয়াল ফান্ড ঝুঁকিপূর্ণ

তবে, এফডি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে লাভজনক কোনটা? কোন ক্ষেত্রে আপনি বেশি রিটার্ন পারেন?

ধরুন আপনি ৫ লক্ষ টাকা তিন বছরের জন্য বিনিয়োগ করবেন। এখন তা ফিক্সড ডিপোজ়িটে রাখলে কত টাকা রিটার্ন পাবেন আর এসআইপি করলে কত পেতে পারেন জেনে নেওয়া যাক

ফিক্সড ডিপোজ়িটে ৬.৪৫ শতাংশ সুদের হারে যদি তিন বছরের জন্য ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে বছরে আপনার মোট সুদ হবে ১ লক্ষ ৫ হাজার ৮২৫ টাকা।

সেক্ষেত্রে ফিক্সড ডিপোজ়িটে তিন বছরে আপনার টাকা ৫ লাখ থেকে বেড়ে হবে ৬ লক্ষ ৫ হাজার টাকা। ঝুঁকি কম থাকায় নিরাপদ বিকল্প হিসেবে দেখা হয়

এসআইপি-তে ৫ লক্ষ টাকা মাসে ১৪ হাজার করে বিনিয়োগ করতে পারেন। বছরে ১২ শতাংশ হারে রিটার্ন পাবেন। সেক্ষেত্রে আপনি তিন বছরে কত টাকা রিটার্ন পাবেন?

তিন বছরে SIP-তে রিটার্ন পাবেন ১ লক্ষ ৫ হাজার ১০৭ টাকা। আপনার বিনিয়োগ করা ৫ লক্ষ টাকার পরিমাণ বেড়ে হবে ৬ লক্ষ ৯ হাজার ১০৭ টাকা। FD-র প্রায় ৪ হাজার টাকা বেশি।

ঝুঁকিহীন, নিরাপদ বিনিয়োগ চাইলে ফিক্সড ডিপোজ়িট করতে পারেন। মিউচুয়্যাল ফান্ডে বেশি রিটার্ন পেলেও তা ঝুঁকিপূর্ণ হয়।  বিনিয়োগের আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন।