18 April, 2026

PPF-এ বিনিয়োগ করে কীভাবে মাসে ৬১ হাজার টাকা পেনশন পাবেন?

Author - Subhasree

পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ হল অন্যতম জনপ্রিয় সঞ্চয় প্রকল্প। বিনিয়োগের নিরাপদ মাধ্যম। নির্দিষ্ট সুদের হারে নিশ্চিত রিটার্নের জন্য অনেকেই পিপিএফ-এ বিনিয়োগ করেন

তবে জানেন কি, পিপিএফ-এ বিনিয়োগ করলে ও পরিকল্পনা অনুযায়ী চললে আপনি মাসে ৬১ হাজার টাকা করে পাবেন। বর্তমানে পিপিএফ-এর সুদের হার ৭.১ শতাংশ।  

প্রতি বছর আপনি ন্যূনতম ৫০০ ও সর্বোচ্চ দেড় লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন। আপনি যদি দেড় লক্ষ টাকা ১৫ বছরের জন্য বিনিয়োগ করেন, তাহেল মাসে ৬০ হাজারের বেশি পেনশন পেতে পারেন।

দেড় লক্ষ টাকা বিনিয়োগ করলে ১৫ বছর পর হবে ৪০ লক্ষ ৬৮ হাজার টাকা। তবে, মাসে ৬০ হাজারের বেশি পেনশন পেতে হলে তার জন্য ২৫ বছরের বিনিয়োগ করতে হবে।

১৫ বছর পর আরও দুই বার ৫ বছর মেয়াদ বাড়ালে মোট ফান্ড হবে ১ কোটির বেশি। অর্থাৎ ২৫ বছর পর আপনার প্রভিডেন্ট ফান্ডে থাকবে মোট ১ কোটি ৩ লক্ষ থাকা।

২৫ বছর পর যদি আর মেয়াদ বৃদ্ধি না করেন, বিনিয়োগ যদি বন্ধ করে দেন, তাহলে ১ কোটির উপর ৭.১ শতাংশ হারে বছরে সুদ হবে ৭ লক্ষ ৩২ হাজার টাকা। 

বছরে ৭ লক্ষের বেশি সুদ পেলে তা থেকে মাসে আপনি পেনশন পাবেন ৬০ হাজার ৯৮৯ টাকা। ওইদিকে আপনার এক কোটি টাকাও পুরো থেকে যাবে।

আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ। পিপিএফ থেকে বছরে একবারই টাকা তোলা যায়। তাই পুরো সুদ একবারে তুলে মাসিক খরচ অনুযায়ী ভাগ করে নিতে হবে।