09 April 2026
সত্যি! পেট্রোল পাম্পে বিক্রি হবে LPG Cylinder?
Author-Ipsa Chatterjee
এলপিজি সিলিন্ডার পাওয়া যাবে তো? ইরান-আমেরিকার যুদ্ধের জেরেই চরম সঙ্কট দেখা দিয়েছে।
এই আবহে বড় সিদ্ধান্ত। এবার থেকে পেট্রোল পাম্পেও পাওয়া যাবে এলপিজি সিলিন্ডার।
এই সিদ্ধান্ত নিয়েছে ওড়িশা সরকার। রাজ্যের খাদ্য সরবরাহ মন্ত্রী কৃষ্ণা চন্দ্র পাত্র বুধবার ঘোষণা করেন।
তিনি জানিয়েছেন, এবার থেকে ৫ কেজির এলপিজি সিলিন্ডার রাজ্যের বিভিন্ন পেট্রোল পাম্পে পাওয়া যাবে।
কেন্দ্রের ফ্রি ট্রেড এলপিজি স্কিমের অধীনে ছোট সিলিন্ডারগুলি পাওয়া যাবে। বৈধ পরিচয়পত্র দেখালেই সিলিন্ডার পাওয়া যাবে।
এছাড়া এলপিজি এজেন্সি ও ডিস্ট্রিবিউটরদের কাছ থেকেও ৫ কেজির ছোট এলপিজি সিলিন্ডার পাওয়া যাবে।
নতুন দাম অনুযায়ী, ৫ কেজি সিলিন্ডারের দাম পড়বে ১৫৩৭ টাকা। রিফিলের জন্য ৫৯৩ টাকা খরচ পড়বে।
পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে পড়ুয়া, যাদের স্থায়ী ঠিকানা নেই বা কাজের সূত্রে বাইরে থাকেন, তাদের রান্না করতে সুবিধা হবে এই সিলিন্ডারের দৌলতে।
আরও পড়ুন