10 April 2026
হিমালয়ের মতো ঠান্ডা হবে ফ্রিজ, শুধু মানুন এই ট্রিক...
Author-Ipsa Chatterjee
গরম পড়ে গিয়েছে। এখন ফ্রিজের ব্য়বহার অনেকটাই বাড়বে। তবে এই গরমে অনেক সময়ই ফ্রিজ ঠান্ডা হয় না।
যদি ফ্রিজের সেটিং ঠিক না থাকে, তাহলে বিদ্যুতের খরচ অনেকটা বাড়ে, আবার ফ্রিজের কুলিং-ও হয় না। কম্প্রেসরে চাপ কমাতে কী সেটিং রাখা উচিত?
গরমকালে ফ্রিজের ডিজিটাল থার্মোস্ট্যাটে তাপমাত্রা Low বা Max Cooling রাখা উচিত।
যদি ফ্রিজে ডায়াল সিস্টেম থাকে, তাহলে ১ থেকে ৫-র মধ্যে ১ বা ২-তে ডায়াল ঘুরিয়ে রাখুন।
ফ্রিজে হাওয়া চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হয়। এমন কোনও জায়গায় ফ্রিজ রাখা উচিত নয়, যেখানে সরাসরি গরম হাওয়া বা রোদ পড়ে।
দেওয়াল থেকে অন্তত ১০ সেন্টিমিটার দূরে ফ্রিজ রাখা উচিত। ফ্রিজের উপরে ভারী কোনও বস্তু রাখা উচিত নয়।
ফ্রিজের দরজা বারবার খোলা উচিত নয়। গরম খাবার সরাসরি ফ্রিজে ঢোকানো উচিত নয়। এতেও ফ্রিজে তাপমাত্রার ভারসাম্য নষ্ট হয়।
ফ্রিজ ভাল রাখতে সপ্তাহে একবার ডিফ্রস্ট করা উচিত। এছাড়া ফ্রিজের দরজায় যে রাবার সিল রয়েছে, তা ঠিক রয়েছে কি না, দেখে নিন।
আরও পড়ুন