304 April 2026

Split নাকি Window AC? কীসে বিল কম আসবে?

credit: Pixabay

TV9 Bangla

গরম পড়ে গিয়েছে। এপ্রিলের দাবদাহে সবাই এখন এসিতে স্বস্তি খুঁজছেন। এসি আরাম দিলেও, বিদ্যুতের বিলও আসে চড়া।

উইন্ডো নাকি স্প্লিট- কোন এসি লাগালে আপনার ঘরও ঠান্ডা হবে, আবার বিদ্যুতের বিল দিতে পকেট ফাঁকা হবে না?

স্প্লিট এসিতে সাধারণত ইনভার্টার টেকনোলজি থাকে। ঘরের তাপমাত্রা বুঝে ঠান্ডা করে এই এসি। এতে বিদ্যুতের খরচও কমে। কমপ্রেসারও বাইরে থাকায়, আওয়াজে ঘুমের ব্যাঘাত ঘটে না।

স্প্লিট এসির ইনডোর ইউনিট স্লিক ডিজাইনের হয়। তাই ঘরের যে কোনও জায়গায় এই এসি বসনো যায়। উইন্ডো এসি কেবল জানালাতেই বসাতে হয়।

সুবিধা থাকলেও, স্প্লিট এসির দাম উইন্ডো এসির তুলনায় বেশ অনেকটাই বেশি। অনেকের বাড়িতে আউটডোর ইউনিট বসাতে সমস্যা হয়।

সেখানেই অনেকটা বাজেট বান্ধব উইন্ডো এসি। ছোট জায়গার জন্য উইন্ডো এসি-ই আদর্শ। এই এসির রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার করাও অনেক সহজ।

 উইন্ডো এসিতে বিদ্যুতের খরচ হয় বেশি। বড় ঘর ঠান্ডা হতেও বেশি সময় লাগে উইন্ডো এসিতে। তাই কম দাম হলেও, স্প্লিট এসিই কেনা শ্রেয়।

তবে যাদের বাজেট কম এবং ঘরের আয়তনও কম, তারা উইন্ডো এসি কিনতেই পারেন।