18  April 2026

সবথেকে সস্তায় বিয়ার কোথায় পাওয়া যায়?

Author-Ipsa Chatterjee

এই গরমে সবাই চান একটু স্বস্তি। যারা গলা ভেজাতে ভালোবাসেন, গরমে তাদের পছন্দের পানীয় হয় বিয়ার-ই।

 ভারতে কোথায় সবথেকে সস্তায় বিয়ার পাওয়া যায় জানেন? নামটা জানলে অনেকেই অবাক হয়ে যাবেন।

দেশের মধ্যে সবথেকে সস্তায় মদ ও বিয়ার পাওয়া যায় গোয়ায়। সেখানে মদের উপরে কর খুব কম, তাই বিয়ারও খুব সস্তা।

হরিয়ানাতেও আবগারি শুল্ক অনেক কম। তাই দিল্লি ও এনসিআরের লোকজন অনেক সময় হরিয়ানা থেকে বিয়ার ও মদ কিনে নিয়ে যান।

মদ্যপানের তালিকায় উপরের দিকেই থাকে পঞ্জাবের নাম। এখানেও বিয়ার তুলনামূলকভাবে অনেকটা সস্তা।

চণ্ডীগঢ়েও মদ ও বিয়ারের উপরে কর অনেক কম, তাই সস্তায় মদ পাওয়া যায় এখানে।

দমন ও দিউতেও সস্তা বিয়ার ও মদ। দেশ-বিদেশের পর্যটকদের জন্য জনপ্রিয় এই পর্যটনস্থলেও মদের শুল্ক কম।

দিল্লিতে মদের দাম হরিয়ানার থেকে বেশি হলেও, বাকি অনেক রাজ্যের তুলনায় কম।