21 April 2026

আইপিএল ইতিহাসের কিছু দুর্ধর্ষ ইনিংস, যা আজও অমলিন!

Author - Somnath Banerjee

ব্রেন্ডন ম্যাককালাম - ১৫৮ (বনাম আরসিবি, ২০০৮) আইপিএলের প্রথম ম্যাচেই এই কীর্তি করেছিলেন ম্যাককালাম। আরসিবির বোলিংকে দুরমুশ করে প্রথম সিজনের প্রথম ম্যাচেই এই কীর্তি গড়েছিলেন তিনি।

ক্রিস গেইল - ১৭৫ (বনাম পুণে ওয়ারিয়র্স, ২০১৩) আইপিএল ইতিহাসের সর্বোচ্চ স্কোর। ২০১৩ সালে মাত্র ৬৬ বলে ১৭৫ রান করেছিলেন গেইল, যাতে ছিল ১৭টি ছক্কা ও ১৩টি বাউন্ডারি। 

সুরেশ রায়না - ৮৭ (বনাম পাঞ্জাব, ২০১৪) দ্বিতীয় কোয়ালিফায়ারে রান তাড়া করতে নেমে মাত্র ২৫ বলে ৮৭ রান করেছিলেন রায়না। তাঁকে কেন 'মিস্টার আইপিএল' বলে, বুঝিয়ে দিয়েছিলেন তিনি। 

এবি ডি ভিলিয়ার্স - ১৩৩ (বনাম মুম্বই, ২০১৫) ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বইয়ের বিরুদ্ধে ৫৯ বলে ১৩৩ রানের ইনিংস খেলেছিলেন এবিডি। তাঁর ইনিংস মুম্বইয়ের বোলিংকে তছনছ করে দিয়েছিল। 

বিরাট কোহলি - ১১৩ (বনাম পাঞ্জাব, ২০১৬) ২০১৬ যেন আক্ষরিক অর্থেই কোহলির বছর। তাঁর করা ৯৭৩ রানের রেকর্ড আজও অক্ষত। এই ম্যাচে হাতে ৭ খানা সেলাই নিয়েও সেঞ্চুরি করেছিলেন বিরাট।

শেন ওয়াটসন - ১১৭ (বনাম হায়দরাবাদ, ২০১৮ ফাইনাল) আইপিএল ফাইনাল, প্রথম ১০ বলে ০ রান করলেন ওয়াটসন। সেখান থেকেই অসাধারণ কামব্যাক করে ৫৭ বলে অপরাজিত ১১৭ রানের ইনিংস খেলে ৭ বছর পর আইপিএল দিলেন সিএসকে-কে।

অভিষেক শর্মা - ১৪১ (বনাম পাঞ্জাব, ২০২৫) আইপিএলে বর্তমানে ভারতের অন্যতম সেরা টি-টোয়েন্টি ব্যাটার হিসেবে খ্যাত অভিষেক ২০২৫ সালে পাঞ্জাবের বিরুদ্ধে ৫৫ বলে করেছিলেন ১৪১ রান। এটিই আইপিএল ইতিহাসে কোনও ভারতীয় ক্রিকেটারের সর্বোচ্চ রান।