4 April 2026
আজকের গুজরাট বনাম রাজস্থান ম্যাচে নজরে থাকবেন কারা?
credit: Getty & PTI
TV9 Bangla
আজ নজরে থাকবেন বৈভব। চেন্নাইয়ের বিরুদ্ধে করেছিলেন ১৭ বলে ৫২ রান। আইপিএলে দ্রুততম শতরান করেছেন বৈভব।
আজ নজরে থাকবেন গুজরাট অধিনায়ক শুভমান গিল। পাঞ্জাবের বিরুদ্ধে ২৭ বলে ৩৯ করেছিলেন গিল। দলকে পৌঁছে দেবেন বড় স্কোরে ?
প্রথম ম্যাচে রান না পেলেও গত আইপিএলে বড় রান করেছিলেন সুদর্শন। মোট করেছিলেন ৭৫৯ রান। পেয়েছিলেন কমলা টুপিও।
প্রথম ম্যাচে গুজরাট হেরে গেলেও ভাল খেলেছিলেন প্রসিদ্ধ। ৩ উইকেট পেয়েছিলেন প্রসিদ্ধ। আজ নজরে থাকবেন তিনি।
আইপিএলে সদ্যই চেন্নাই থেকে এসেছেন রাজস্থানে। পুরোনো দলের বিরুদ্ধেই নিয়েছেন ২ উইকেট। গুরুত্বপূর্ণ ম্যাচে মোড় ঘোরানো মুহূর্ত উপহার দেন জাদেজা।
রাজস্থানের বড় বাজি আর্চার। চেন্নাইয়ের বিরুদ্ধে পেয়েছিলেন ২ উইকেট। আজ নজর থাকবে তাঁর দিকে।
আজ দলে থাকবেন সিরাজ। পাওয়ার প্লেতে ভাল বোলিং করেন তিনি ফলে আজ নজরে থাকবেন সিরাজ।
আরও পড়ুন