11 April 2026

জিমে না গিয়ে শরীর সুস্থ রাখার ৭ উপায় মনে রাখুন! 

Author-Somnath Banerjee

প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন। সকাল ও বিকেলে হাঁটা শরীরকে সুস্থ রাখে। 

লিফট নয়, সিঁড়ি ব্যবহার করুন। এর ফলে আপনার পায়ের পেশী সুস্থ থাকবে।  

ফ্রি হ্যান্ড ব্যায়াম -বাড়িতেই পুশ আপ, প্ল্যাঙ্ক, লাফ দড়ি, স্কোয়াট করুন। এতে সরঞ্জাম ছাড়াই জিমের মতো ফল পাবেন।

সাইকেল চালান - অবসর সময়ে সাইকেল চালান। এতে আপনার শরীর সতেজ থাকবে। এটি মনকেও সতেজ রাখে।

যোগব্যায়াম - প্রাণায়াম ও যোগব্যায়াম করুন। মানসিক শান্তি ও শারীরিক শক্তির সেরা উপায়।

ঘরের কাজ করুন। ঘর পরিষ্কার রাখুন। বাগান বানান। ঘর পরিষ্কার রাখাও একধরণের মানসিক শান্তির উপায়।

প্রচুর জল ও সুষম খাবার খান - বাড়ি থাকলে প্রচুর জল খান। খান সুষম খাবার। ফল খান বেশি করে।