উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের কিছু সেরা কামব্যাক...
Author - Somnath Banerjee
১৯৯৯ ফাইনাল -বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ৯০ মিনিট অবধি ১-০ পিছিয়ে শেষ ৪ মিনিটে ২ গোল করে ম্যান ইউকে চ্যাম্পিয়ন করেন শোল্কজায়ের ও টেডি শেরিংহ্যাম। ৯০+১ মিনিটে গোল করেন শেরিংহ্যাম ও ৯০+৩ মিনিটে জয়সূচক গোলটি আসে শোল্কজায়েরের পা থেকে।
২০০৫ ফাইনাল -ইস্তানবুলের সেই রূপকথা আজও অমর। ফাইনালে এসি মিলানের কাছে ৩-০ পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে ৩-৩ করে সমতা ফিরিয়ে পেনাল্টিতে চ্যাম্পিয়ন হয় স্টিভেন জেরার্ডের দল। এর ২ বছর পরে এই ফাইনালেই বদলা নিয়েছিল এসি মিলান।
২০১৭ রাউন্ড অফ সিক্সটিন - ২০১৭ সালের এই ম্যাচের কথা কে না ভুলেছে ? প্যারিস সেন্ট জার্মানের বিরুদ্ধে প্রথম লেগে ৪-০ পিছিয়ে থাকা সত্ত্বেও দ্বিতীয় লেগে ৬-১ জেতে বার্সেলোনা। ৮৮ মিনিটের পর ৩ গোল করেন সের্জিও রবার্তোরা।।
২০১৮ কোয়ার্টার ফাইনাল - চ্যাম্পিয়ন্স লিগের সর্বশ্রেষ্ঠ কামব্যাকের মধ্যে এটি একটি। ২০১৮ কোয়ার্টার ফাইনালে রোমার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। প্রথম লেগে ৪-১ হেরে দ্বিতীয় লেগে বার্সেলোনাকে ৩-০ হারায় রোমা। অ্যাওয়ে গোলের সুবাদে ম্যাচ জিতেছিল রোমা।
২০১৯ সেমি ফাইনাল -বার্সেলোনা বনাম লিভারপুলের এই ম্যাচ মনে থাকবে দর্শকদের। সেমি ফাইনালে প্রথম লেগে ৩-০ হেরেছিল লিভারপুল। ফিরতি লেগে বার্সাকে ৪-০ হারিয়ে ফাইনালে ওঠেন ভ্যান ডাইকরা।
২০২২ সেমি ফাইনাল - দুরন্ত কামব্যাক রিয়াল মাদ্রিদের। সেমিফাইনালে ম্যান সিটির বিরুদ্ধে ৮৯ মিনিট অবধি ১-০ পিছিয়ে থেকে ৯৬ মিনিটের মধ্যে ৩-১ এগিয়ে গিয়েছিল মাদ্রিদ। দুটি দুর্দান্ত গোল করেছিলেন রদ্রিগো। মোট ৬-৫ গোলে এগিয়ে ফাইনালে উঠেছিল লস ব্ল্যাঙ্কোসরা।
কিভাবে কামব্যাকের অনুপ্রেরণা পায় দলগুলো ? প্রধানত, গ্যালারির গর্জন ও দর্শকদের বিশ্বাসই কোনও একটি দলের কামব্যাকের মূলমন্ত্র। আপনার মতে, চ্যাম্পিয়ন্স লিগের সেরা কামব্যাক কোনটি?