রূপচর্চায় অনেকেই মধু ব্যবহার করেন। এতে ত্বকের কী উপকার হয়, জানেন?

মধুর মধ্যে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল, অ্যান্ট-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ফাঙ্গাল উপাদান রয়েছে।

ত্বককে পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে সাহায্য করে মধু।

শুষ্ক ত্বকের যত্ন নেয়। মধু ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।

নিয়মিত ত্বকে মধু মাখলে মুখে দাগছোপ পড়ে না। ত্বক মসৃণ থাকে।

ত্বকের অকাল বার্ধক্য সহজেই প্রতিরোধ করা যায় মধুর সাহায্যে।

মুখে সরাসরি মধু মাখলে দেখবেন, ত্বক অনেক বেশি নরম দেখাচ্ছে।