তৈলাক্ত ত্বকের সমস্যা নিমেষে দূর করে দেয় কর্পূর।
কর্পূরের মধ্যে অ্যান্টিসেপ্টিকগুণ রয়েছে, যা ত্বকের জন্য উপযোগী।
এক চিমটে কর্পূরের গুঁড়োর সঙ্গে এক চামচ মুলতানি মাটি মিশিয়ে নিন।
এতে অল্প গোলাপ জল দিয়ে পাতলা পেস্ট বানিয়ে নিন।
এবার এই মিশ্রণটি ত্বকের লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন।
ঠান্ডা জলে মুখ ধুয়ে নিলেই ত্বকের তেলতেলে ভাব দূর হয়ে যাবে।
কর্পূরের এই ফেসপ্যাক আপনার ব্রণ ও ওপেন পোরসের সমস্যাও দূর করে দেবে।