লকডাউন পরবর্তী সময়ে সকলেই নানা রকম শারীরিক সমস্যার শিকার।
তার মধ্যে সবচেয়ে বেশি হরমোনজনিত সমস্যা। আর মেয়েরাই এর সবচেয়ে বেশি ভুক্তভোগী।
আজকাল বেশিরভাগ মেয়েই PCOS সমস্যার শিকার। সেই সঙ্গে অনেকেই ভুগছেন থাইরয়েডে।
থাইরয়েডের সমস্যায় ত্বকেও নানা প্রভাব পড়ে। ত্বক শুকনো হয়ে যায়।
যে কারণে জল বেশি খেতে হবে। শাক-সবজি বেশি খেতে হবে। মাংস-ডিম কম খেতে পারলেই ভাল। সেই সঙ্গে ৬-৮ ঘন্টা ঘুমও কিন্তু জরুরি।
সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। হাইজিন মেনে চলুন। এতে আপনারই ভাল।