সবথেকে বেশি নাম বাদ কোন রাজ্যে ? কত নম্বরে পশ্চিমবঙ্গ?
Author - Subhasree Roychowdhury
১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর সম্পন্ন হয়েছে। মোট ৭ কোটি ২ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। কোথায় কত নাম বাদ গেল, কোন রাজ্যে সবথেকে বেশি নাম বাদ গেল দেখে নেওয়া যাক
সবথেকে বেশি নাম বাদ গিয়েছে উত্তর প্রদেশে। চূড়ান্ত তালিকায় মোট ভোটার সংখ্যা বেড়ে হয়েছে ১৩ কোটি ৩৯ লক্ষ ৮৪ হাজার ৭৯২। বাদ গিয়েছে ২ কোটির বেশি।
দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ। তামিলাড়ুতে বাদ গিয়েছে ৯৭ লক্ষ ও পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত বাদ গিয়েছে ৯০ লক্ষের বেশি।
চতুর্থ স্থানে রয়েছে গুজরাট। বাদ গিয়েছে ৬৮ লাখ ১২ হাজার ৭১১ জনের নাম। পঞ্চম স্থানে মধ্যপ্রদেশ। ৩৪ লক্ষ ২৫ হাজার ৭৮ জনের নাম বাদ গিয়েছে
ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে যথাক্রমে রাজস্থান ও ছত্তীশগঢ়। রাজস্থানে বাদ গিয়েছে ৩১ লক্ষ ৩৬ হাজার ২৮৬ জনের নাম। ছত্তীশগঢ়়ে ২৪ লাখ ৯৯ হাজার ৮২৩ জনের নাম বাদ গিয়েছে।
অষ্টম ও নবম স্থানে রয়েছে কেরল ও গোয়া। কেরলে নাম বাদ গিয়েছে ৮ লাখ ৯৭ হাজার ২১১জনের। আর গোয়ায় বাদ গিয়েছে ১ লাখ ২৭ হাজার ৪৬৮ জনের নাম
দশম স্থানে রয়েছে পুদুচেরি। বাদ গিয়েছে প্রায় ৭৭ হাজার নাম। ১১ নম্বরে রয়েছে আন্দামান-নিকোবর। ৬৯ হাজার ২৮৩ জনের নাম বাদ গিয়েছে।
শেষ অর্থাৎ সবথেকে কম ভোটার সংখ্যা বাদ গিয়েছে লাক্ষাদ্বীপ। মাত্র ২০৬ জন ভোটারের নাম বাদ গিয়েছে।