06 April 2026
টানা চলবে ঝড়বৃষ্টি, কালবৈশাখীর সতর্কতা!
Photo Credit: Freepik
TV9 Bangla
পশ্চিম ও উত্তর-পশ্চিমের শুকনো হাওয়ার প্রভাবে চৈত্রে গরম বাড়ছিল দক্ষিণবঙ্গে। বৃষ্টি নামতেই বদলাল আবহাওয়ার মেজাজ
এক ধাক্কায় পারদ নামল অনেকটাই। দিন-রাতের তাপমাত্রায় ৫-৬ ডিগ্রি সেলসিয়াস পতন।
২২.৭ ডিগ্রিতে নামল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত অন্তত চার দিন তা চলবে।
সপ্তাহভর আরও বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। কাল-পরশু রাজ্যের একাধিক জেলায় কমলা সতর্কতা।
উত্তরবঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে।
বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। ঘনঘন বাজ পড়তে পারে, শিলাবৃষ্টিরও সতর্কতা
বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে।
মঙ্গলবার এবং বুধবার দুর্যোগ হতে পারে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে।
আরও পড়ুন
Photo Credit: Freepik
TV9 Bangla