14 April, 2026

নববর্ষের পাত পেড়ে মিষ্টিমুখ! ঘরেই বানান রাজকীয় 'ক্ষীরমোহন'

Author -  Baishali Pal

নববর্ষের দুপুরে শেষপাতে যদি থাকে বনেদি বাড়ির ছোঁয়া, তবে মন্দ হয় না।

ক্ষীরমোহন বানাতে লাগবে ৩ লিটার দুধ, ছানার জল, এলাচ, চিনি, ময়দা ও সুজি।

প্রথমে পরিমাণ মতো জল ও চিনি দিয়ে পাতলা একটি চিনির শিরা তৈরি করে নিতে হবে।

এবার দুধে ছানার জল দিয়ে ছানা কাটিয়ে নিয়ে জল ঝরিয়ে একটি বড় থালায় ছড়িয়ে দিন।

ছানার সঙ্গে এলাচ গুঁড়ো, সামান্য চিনি, ময়দা আর সুজি দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে।

হাতের চেটোয় অল্প করে মিশ্রণ নিয়ে গোল গোল বলের আকারে গড়ে চিনির শিরায় দিয়ে দিন।

কিছুক্ষণ পর শিরা থেকে মিষ্টিগুলো তুলে হালকা চিপে আলাদা করে রাখতে হবে।

এবার অন্য পাত্রে দুধ ফুটিয়ে ঘন করে ক্ষীর বানিয়ে তাতে মিষ্টিগুলো ডুবিয়ে দিন।