13 April, 2026
ইনস্টাগ্রামে এল বড় বদল! ভুল কমেন্ট এডিট করতে পারবেন সহজেই
Author -
Baishali Pal
বহুদিন অপেক্ষার পর অবশেষে ইনস্টাগ্রাম নিয়ে এল কমেন্ট এডিট করার সুবিধা। এবার থেকে ভুল করে ফেলা কমেন্ট সহজেই বদলে ফেলা যাবে।
আপনি কোনও পোস্টে কমেন্ট করার পর থেকে ঠিক ১৫ মিনিট পর্যন্ত সেটি এডিট করার সুযোগ পাবেন।
নির্দিষ্ট ১৫ মিনিটের সময়সীমার মধ্যে আপনি যতবার খুশি নিজের কমেন্টটি সংশোধন করতে পারবেন।
কমেন্ট এডিট করলে তার পাশে একটি ছোট 'Edited' লেবেল ফুটে উঠবে।
যদিও 'Edited' লেখাটি দেখা যাবে, কিন্তু এডিট করার আগে আপনি ঠিক কী লিখেছিলেন, তা অন্য কেউ দেখতে পাবেন না।
এই ফিচারের মাধ্যমে শুধুমাত্র টেক্সট বা লেখা পরিবর্তন করা যাবে।
নিজের করা কমেন্টটির ওপর কিছুক্ষণ চেপে ধরে রাখলে একটি মেনু আসবে। সেখান থেকে 'Edit' অপশনটি বেছে নিয়ে প্রয়োজনীয় সংশোধন করে নিন।
ইনস্টাগ্রাম পর্যায়ক্রমে এই ফিচারটি রোল-আউট করা শুরু করেছে।প্লে-স্টোর বা অ্যাপ-স্টোর থেকে অ্যাপটি আপডেট করে নিন।
আরও পড়ুন