12 April, 2026

নীল ষষ্ঠীর ব্রত: উপবাসের পর সুস্থ থাকতে কী কী খাবেন?

Author -  Baishali Pal

পুজোর শেষে উপবাস ভাঙতে প্রথমেই চুমুক দিন এক গ্লাস টাটকা ডাবের জলে।

শরীরের আর্দ্রতা বজায় রাখতে ডালায় রাখুন প্রচুর পরিমাণে শসা ও জলীয় ফল।

এনার্জি ফিরে পেতে আম, কলা ও মিষ্টি দিয়ে মেখে নিন সুস্বাদু সাবু।

প্রোটিনের জোগান পেতে সাবুর সঙ্গে মিশিয়ে নিতে পারেন টাটকা ছানা।

কৃত্রিম পানীয় এড়িয়ে বাড়িতে তৈরি লেবুর শরবত বা বেলের পানা খেতে পারেন।

 মিষ্টির বদলে শরীরে পুষ্টি জোগাতে দু-একটি খেজুর বা কাজু বাদাম খান।

রাতে বেশি ভারী খাবার না খেয়ে হালকা সাবুর খিচুড়ি খাওয়া সবথেকে নিরাপদ।

খালি পেটে কোনও ভাবেই ভাজাভুজি বা অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার খাবেন না।