16 April, 2026
জিভে জল আনা স্বাদ: চটজলদি বানিয়ে নিন বাঁধাকপি-চিংড়ির ভর্তা
Author -
Baishali Pal
বাঙালির চিরচেনা হেঁশেল থেকে আজ শিখে নিন জিভে জল আনা বাঁধাকপি-চিংড়ির ভর্তা।
লাগবে বাঁধাকপির বাইরের পাতা, কুঁচো চিংড়ি, চিনেবাদাম, রসুন এবং সরষের তেল।
শুরুতেই বাঁধাকপির শক্ত বাইরের পাতাগুলো ভালো করে ধুয়ে সামান্য ভাপিয়ে জল ঝরিয়ে রাখুন।
সরষের তেলে শুকনো লঙ্কা, রসুন, চিনেবাদাম আর কুচো চিংড়িগুলো লালচে করে ভেজে তুলে নিন।
ভাজা উপকরণগুলোর সঙ্গে ভাপানো পাতা মিশিয়ে মিক্সিতে একটি মসৃণ পেস্ট তৈরি করুন।
কালো জিরে ফোড়ন দিয়ে ওই পেস্ট ও নুন মিশিয়ে কড়াইতে ভালো করে নাড়াচাড়া করতে থাকুন।
মিশ্রণটি শুকিয়ে তেল ছেড়ে এলে নামিয়ে নিলেই তৈরি আপনার সাধের ভর্তা।
একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে গরম ভাতের সঙ্গে তৃপ্তি করে খান এই অমৃত পদ।
আরও পড়ুন