19 April, 2026
ওপেন পোরসের সমস্যায় ভুগছেন? সমাধান লুকিয়ে এই ৮ টিপসেই
Author -
Baishali Pal
প্রতিদিন নিয়ম করে অন্তত দু'বার হালকা ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন।
মুখ ধোওয়ার সময় গরম জল এড়িয়ে সাধারণ বা ঠান্ডা জল ব্যবহার করুন।
মৃত কোষ সরাতে সপ্তাহে দু’দিন আলতো করে ত্বক এক্সফোলিয়েট বা স্ক্রাব করুন।
রোমকূপ খোলা রাখতে সব সময় ‘নন-কমেডোজেনিক’ রূপটান সামগ্রী ব্যবহার করুন।
রাতে শুতে যাওয়ার আগে মুখ থেকে মেকআপ পুরোপুরি তুলতে কখনও ভুলবেন না।
ভারী ময়েশ্চারাইজারের বদলে জেল-বেসড বা হালকা লোশন মাখার অভ্যাস করুন।
শরীর থেকে টক্সিন বের করতে সারা দিনে পর্যাপ্ত পরিমাণে জল পান করুন।
ভাজাভুজি এড়িয়ে ডায়েটে টাটকা ফল ও সবুজ শাকসবজি বেশি করে রাখুন।
আরও পড়ুন