9 April, 2026

কলকাতার প্যাচপ্যাচে গরম থেকে বাঁচতে চান? মেনে চলুন এই নিয়মগুলি।

Author: Somnath Banerjee

শরীরকে হাইড্রেটেড রাখতে গোটা দিনে অন্তত ৪ লিটার জল পান করুন। ডাবের জল খেতে পারেন। সাথে ORS যেন অবশ্যই থাকে। 

রাস্তায় বেরোনোর সময় হালকা রংয়ের সুতির ঢিলাঢালা পোশাক পরুন। এতে হাওয়া চলাচল সহজ হয়। 

এসময় তেল-ঝাল ও মশলাদার খাবার এড়িয়ে চলুন। ফল ও দই কিন্তু মেনুতে মাস্ট! 

দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে না বেরোনোই মঙ্গল। যদি বেরোতেই হয়, ব্যাগে রাখুন ছাতা ও সানগ্লাস ও SPF যুক্ত ক্রিম।

রোদ থেকে ফিরেই মুখ ধুয়ে নিন। দিনের বেলা জানলার পর্দা টেনে রাখুন।

কোল্ড ড্রিংকসের বদলে ডাবের জল, ঘোল, লেবুর শরবত খেতে পারেন। এতে শরীর ঠান্ডা হবে।

 শরীর খারাপ লাগলে চোখে মুখে ঠান্ডা জলের ঝাপ্টা দিন ও ডাক্তারের পরামর্শ নিন। এই গ্রীষ্মে থাকুন সাবধানে।