10 April, 2026

 দরজার হাতলে অ্যালুমিনিয়াম ফয়েল! চোর তাড়াতে এই ঘরোয়া টোটকা কেন জনপ্রিয়?

Author -  Baishali Pal

আজকাল অনেকেই দরজার হাতলে অ্যালুমিনিয়াম ফয়েল পেঁচিয়ে রাখছেন। কেন জানেন?

ফয়েল খুব শব্দপ্রবণ। কেউ হাতল ধরলেই খসখস শব্দে আপনি সতর্ক হয়ে যাবেন।

ফয়েল একবার কুঁচকে গেলে তা আর মসৃণ হয় না। কেউ হাতল ছোঁয়া মাত্রই চিহ্ন রয়ে যাবে।

সকালে উঠে ফয়েল অবিন্যস্ত দেখলে বুঝবেন, রাতে কেউ আপনার ঘরে ঢোকার চেষ্টা করেছিল।

দামী অ্যালার্ম ছাড়াই সস্তায় মনের শান্তি জোগাতে এই ট্রিক দারুণ কার্যকরী।

হোটেল বা অপরিচিত জায়গায় রাত কাটানোর সময় এটি বাড়তি নিরাপত্তা নিশ্চিত করে।

এই প্যাঁচানো ফয়েল দেখে চোরও বুঝতে না পেরে ঘাবড়ে গিয়ে পিছু হটতে পারে।

এটি শুধুই একটি প্রাথমিক সতর্কবার্তা। নিরাপত্তার জন্য ভালো তালা ও সিসিটিভি-র কোনও বিকল্প নেই।