ওয়ানপ্লাস ১০ প্রো ফোনে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ জেন ১ থাকবে বলে শোনা গিয়েছে।

ওয়ানপ্লাস ১০ প্রো ফোনে ৬.৭ ইঞ্চির একটি ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ।

এই ফোনে একটি ৫০০০এমএএইচ ব্যাটারি এবং তার সঙ্গে ৮০ ওয়াটের সুপার VOOC ফাস্ট চার্জিং টেকনোলজি থাকতে পারে।

এই ফোনের ব্যাক প্যানেলে second-generation Hasselblad ক্যামেরা ফিচার থাকতে পারে।

এই ফোনের ব্যাক ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৫০ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং একটি ৮ মেগাপিক্সেলের স্ন্যাপার থাকতে পারে।