ভারতে আসছে ওয়ান ৯আরটি স্মার্টফোন।
একই সঙ্গে লঞ্চ হবে ওয়ানপ্লাস বাডস জেড ২।
শোনা যাচ্ছে, ওয়ানপ্লাস ৯আরটি ফোন ভারতে লঞ্চ হবে আগামী ১৪ জানুয়ারি।
জানুয়ারি মাসের ১৪ তারিখেই ভারতে ওয়ানপ্লাস বাডস জেড ২ লঞ্চের কথা রয়েছে।
জল্পনা চলছে, ভারতে ওয়ানপ্লাস ৯আরটি লঞ্চ হওয়ার পরেই ওয়ানপ্লাস ৯, ওয়ানপ্লাস ৯আর ফোন দুটি বন্ধ করতে পারে এই চিনা টেক জায়ান্ট।