06 April 2026

Apple-এর 'i' এর রহস্য: কী এর আসল মানে?

credit: Getty Images & PTI

TV9 Bangla

iPhone হোক বা iPad - Apple এর সব জনপ্রিয় পণ্যের শুরুতে একটি আই (i) থাকে। এই আই (i) এর অর্থ কী জানেন ?

১৯৯৮ সালে স্টিভ জবস প্রথম iMac লঞ্চ করেন। তখন থেকেই ইন্টারনেট সাধারণ মানুষের হাতের নাগালে আসতে শুরু করে। 

তখন স্টিভ জবস বলেছিলেন, এই i বলতে মূলত ইন্টারনেটকে বোঝায়। এর লক্ষ্য ছিল ব্যবহারকারীদের সহজে ইন্টারনেটের সঙ্গে যুক্ত করা।

তবে এর অর্থ শুধু ইন্টারনেটে সীমাবদ্ধ ছিল না। জবস বলেছিলেন এর অর্থ হল - Individual, Inform, Instruct and Inspire

Inform & Instruct-এর মাধ্যমে জবস বোঝাতে চেয়েছিলেন , Apple-এর মাধ্যমে মানুষ শিখতে ও তথ্য সংগ্রহ করতে পারবে।

Inspire & Individual দিয়ে Apple মানুষের সৃষ্টিশীলতা ও প্রতিটি ব্যক্তির নিজস্ব প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিতে চেয়েছিল।

সময়ের সাথে সাথে i শব্দটিকে Apple এর ব্র্যান্ড হিসেবে গণ্য করা হয়। এটি এখন সরলতা ও উদ্ভাবনের প্রতীক। 

 আজকের দিনে i কেবল একটি বর্ণ নয়, এটি Apple এর ইকোসিস্টেমের এক অবিচ্ছেদ্য অংশ।