7 April, 2026
বাস্তু মেনে ঘরের দেওয়ালে এই রং করলেই তুষ্ট হবেন মা লক্ষ্মী! ফিরবে ভাগ্য
Image Credits: Free Pik
TV9 Bangla Desk
সঠিক রঙে ফিরবে ভাগ্য! বাস্তু মেনে রঙের পরিবর্তন করলে বাড়িতে পজিটিভ এনার্জি বয়ে আসে এবং দূর হয় অর্থকষ্ট।
বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকের মাস্টার বেডরুমে হালকা বেগুনি বা হালকা নীল রং করুন। এই রঙে মনে শান্তি ফেরে এবং ঘুমের কোনও ব্যাঘাত ঘটে না।
অতিথিদের আপ্যায়নের জন্য ড্রয়িং রুমের ক্ষেত্রে উত্তর-পশ্চিম দিকই প্রশস্ত। সেখানে সাদা রঙের ছোঁয়া থাকলে শুভ ফল মেলে দ্রুত।
শিশুদের ঘরের উত্তর-পশ্চিম কোণে সাদা রং ব্যবহার করুন। এই রং বাচ্চাদের মনে একাগ্রতা বাড়াতে এবং পড়াশোনায় মন বসাতে সাহায্য করে।
হেঁশেল হল মা অন্নপূর্ণার স্থান। এখানে কমলা বা লাল রঙের ব্যবহার অত্যন্ত শুভ, কারণ লাল রং মা লক্ষ্মীর বিশেষ প্রিয়।
বাথরুমের নেতিবাচক শক্তি দূর করতে দেওয়াল ধবধবে সাদা বা আকাশী নীল রাখুন। এই হালকা রংগুলি ঘরকে সবসময় পরিষ্কার দেখাতে সাহায্য করে।
আর্থিক উন্নতির জন্য বাড়ির উত্তর দিকের দেওয়ালে সবুজ রং করান। মনে করা হয়, উত্তর দিক কুবেরের স্থান, তাই সেখানে সবুজের ছোঁয়ায় টাকার অভাব হয় না।
বাড়ির মূল ঘরে হলুদ রং করলে মনে প্রশান্তি আসে। এটি পবিত্রতার প্রতীক হিসেবে কাজ করে এবং বাড়ির পরিবেশ পজিটিভ রাখে।
আরও পড়ুন