12th April, 2026

জিতেন্দ্র তিওয়ারির প্রচারে ঝাঁটা দেখালেন মহিলারা

Image Credits:  TV9 বাংলা

TV9 Bangla Desk

রবিবাসরীয় নির্বাচনী প্রচারে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারিকে ঝাঁটা দেখালেন এলাকার মহিলারা। 

এই ভিডিও ভাইরাল হতেই তোলপাড় পাণ্ডবেশ্বরে। নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশেই এমনটা করেছে অভিযোগ বিজেপি প্রার্থী জিতেন্দ্রনাথের।

পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের দুর্গাপুর ফরিদপুর ব্লকের জগন্নাথপুর এলাকায় ঢাকঢোল বাজিয়ে নির্বাচনী প্রচার করছিলেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি।

তখনই এলাকার একদল মহিলা বাড়ির সামনে থেকে জিতেন্দ্র তিওয়ারিকে উদ্দেশে ঝাঁটা দেখান। সেই ভিডিও ভাইরাল হয়ে যায়।

কিন্তু জিতেন্দ্র তিওয়ারিকে দেখা যায় তিনি নমস্কার করেই চলে যাচ্ছেন। পাশে দাঁড়িয়ে রয়েছে দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ ও বেশ কিছু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।

তৃণমূলের অভিযোগ, এসআইআরে নাম বাদ গিয়েছে যাঁদের, তাঁরাই প্রতিবাদ করছে ।

এই নিয়ে যুযুধান দুই শিবিরের প্রার্থী নরেন ও জিতেনের মধ্যে বাড়ছে সংঘাত। বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির দাবি করেন ওদের স্বামীরা ঝাঁটা নিয়ে দাঁড়াতে বলেছেন।

জিতেন্দ্র  তাঁদের নমস্কার করেই চলে যান। পাল্টা ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকা মহিলাদের অভিযোগ তাদের নাম বাদ দিয়েছে এই সরকার।