13 April, 2026
বাড়ির উঠোনে শেষমেষ এই কাজ করে বসলেন প্রার্থী !
Author: Akash Misra
প্রচারে বেরিয়ে প্রার্থীরা যা যা করছেন, তা অবাক করে দিচ্ছে ভোটারদেরও।
বাড়ির উঠোনে গিয়ে পান্ডুয়ার বিজেপি প্রার্থী যা করলেন, তা রীতিমতো ভাইরাল।
বিজেপি প্রার্থী তুষার মজুমদার এর আগে প্রচারে বেরিয়ে রাজমিস্ত্রীর কাজ করেছিলেন। বালি সিমেন্ট মেখেছিলেন।
একদিন হরিসভায় গিয়ে হরিনাম শুনিয়েছিলেন এই প্রার্থীই।
কখনও টোটো চালিয়ে, কখনও আলুর মালা গেঁথে গলায় পরে কৃষক গ্রামে প্রচার করেছেন।
আর এবার প্রচারে বেরিয়ে গরুর জাব কাটলেন পান্ডুয়ার বিজেপি প্রার্থী।
পাঁচগড়া গ্রাম পঞ্চায়েতের বল্লালদিঘি গ্রামে একটি বাড়িতে গিয়ে বঁটিতে খড় কাটেন তিনি।