এদিনও ভোটকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ করেন।
কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোটকর্মীদের ভোটগ্রহণের ভিডিয়ো রেকর্ড করে রাখা হয়।
তবে কমিশনের নির্দেশ মেনেই সঙ্গে থাকা পুলিশ কর্মীরা এদিন বাড়িগুলিতে ঢোকেননি।
১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর সম্পন্ন হয়েছে। মোট ৭ কোটি ২ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। কোথায় কত নাম বাদ গেল, কোন রাজ্যে সবথেকে বেশি নাম বাদ গেল দেখে নেওয়া যাক
বাহিনী ভোটারদের বাড়ির বাইরে দাঁড়ান। ভিতরে ঢুকে ভোট গ্রহণ করেন ভোটকর্মীরা। সঙ্গে ছিলেন স্থানীয় বিএলও-রাও ।
বাড়িতে বসে ভোট দিয়ে খুশি এরা সকলেই।বুথে ভোট দিতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে হয়রানি হতে হয়।
ভোটের আগেই বাড়িতে ভোট গ্রহণের ব্যবস্থা হওয়ায় নিশ্চিন্ত পরিবারের অন্য সদস্যরাও।
বাড়ি বাড়ি ঘুরে ভোট গ্রহণ সম্পূর্ণ করার কাজ আগামী ১৬ এপ্রিলের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।