4 April 2026

মোথাবাড়িতে চলছে ব্যাপক ধরপাকড়, পুরুষশূন্য গ্রাম

Photo Credit: Freepik

TV9 Bangla

মোথাবাড়িতে ধরপাকড় জারি পুলিশের। আতঙ্কে পুরুষশূন্য গ্রাম।

ধরপাকড়ে পুলিশকে বাধা দিতে সামনের সারিতে বাড়ির মহিলারা।

গলিতে গলিতে মোতায়েন পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। চলছে তল্লাশি, ব্যাপক ধরপাকড়। 

বিক্ষোভে কি কেবলই SIRএ নাম বাদ পড়ারা ছিলেন নাকি ছিলেন বহিরাগতরাও?

NIA তলবে ৪০ জনের মধ্যে ২২ BLO-র হাজিরা। বাকি ১৮ BLO গরহাজির কেন?

তদন্তে জানা গিয়েছে, যাঁরা সুজাপুরে বিক্ষোভ দেখাচ্ছিলেন সেদিন, তাঁরাই আবার মোথাবাড়িতে এসে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তাঁদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

আজ সুপ্রিম কোর্টে কালিয়াচক নিয়ে রিপোর্ট জমা দেবে NIA।

সুপ্রিম কোর্টে তিন ভাগে মোথাবাড়ির রিপোর্ট দেবে NIA। প্রথমে দশ থেকে পনেরো পাতার বিস্তারিত রিপোর্ট থাকবে: সূত্র