8April, 2026

পাকিস্তানকে টুকরো টুকরো করব, কড়া বার্তা রাজনাথের, পাল্টা মমতা কী বললেন?

Image Credits: PTI

TV9 Bangla Desk

বাংলায় এসে পাকিস্তানকে কড়া বার্তা প্রতীরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। তাঁর হুঙ্কার পাকিস্তানকে টুকরো টুকরো করে দেব

কয়েকদিন আগেই পাকিস্তানের প্রতীরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ কলকাতায় হামলা চালানোর হুঁশিয়ারি দেয়। এবার সেই প্রসঙ্গে তীব্র আক্রমণ রাজনাথের

মঙ্গলবার ব্যারাকপুরে সভা করেন রাজনাথ সিং। সভা থেকে পাকিস্তানের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন রাজনাথ সিং

রাজনাথ বলেন, "পাকিস্তানের এই মন্তব্য করা উচিত হয়নি। এর ফল ভুগতে হবে।"

পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দেন রাজনাথ। বলেন, "যদি ওরা বাংলার দিকে নজর দেয়, তাহলে পাকিস্তান টুকরো টুকরো করে দেব।" 

পাকিস্তানের হুমকি প্রসঙ্গে নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন মোদী বাংলায় এসে এই বিষয়ে কিছু বললেন না?

মমতার আক্রমণ, কেন চুপ করে বসেছিলেন? কারণ ব্লু প্রিন্ট তৈরি? ভোটের আগে আবার একটা পহেলগাঁও?

মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ করে বলেন, "বাংলাকে টার্গেট করলে আমরা দিল্লিকে টার্গেট করব।"