8 April 2026

পানিহাটিতে বিজেপি প্রার্থীর প্রচারে ;বাধা'

Photo Credit: Freepik

অন্তত চট্টোপাধ্যায়

পানিহাটিতে বিজেপি প্রার্থীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল।

বুধবার পানিহাটির ৬ নম্বর ওয়ার্ডে প্রচারে যেতেই 'জয় বাংলা' স্লোগান দিতে দিতে বিজেপি প্রার্থী তথা তিলোত্তমার মায়ের দিকে এগিয়ে যান কয়েকজন মহিলা।

বিজেপি প্রার্থীকে ধাক্কা দেওয়া হয় বলেও অভিযোগ। তাঁকে আগলে রাখেন কয়েকজন বিজেপি সমর্থক।

'জয় বাংলা'র পাল্টা ওঠে 'জয় শ্রী রাম' স্লোগানও। তপ্ত হয় এলাকা।

বিজেপি প্রার্থী বলেন, "ওখানে যাচ্ছিলাম, তখন কয়েকজন আমাকে দেখে জয় বাংলা স্লোগান দিতে থাকেন।" 

বিজেপি প্রার্থী রত্না দেবনাথের কথায়, "অন্য গলিতে তৃণমূলের কয়েকজন দুষ্কৃতী সামনে এসে মারার চেষ্টা করে। তৃণমূল ভয় পেয়েছে আমাকে।"

তৃণমূল মুখপাত্র ঋজু দত্তের বক্তব্য, "বিজেপি প্রার্থী এতদিন প্রচার করছেন। কোথাও কিছু হয়নি। এটা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ।"

তৃণমূলের বিরুদ্ধে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ। তপ্ত এলাকা।