শ্রী পঞ্চমীর দিন সরস্বতী দেবীকে কুল নিবেদন করার পরই কুল খাওয়া রীতি।
কিন্তু কেন সরস্বতী পুজোর আগে কুল খাওয়া বারণ, তা জানা আছে? রয়েছে একটি পৌরাণিক কাহিনি।
বাগদেবীকে তুষ্ট করলে মহামুনি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যা করেছিলেন।
দেবীর শর্ত অনুযায়ী, তপস্যাস্থলের কাছে একটি কুলের বীজ রেখে দেন তিনি।
দেবী বলেছিলেন, যেদিন ওই কুল গাছ থেকে পাকা কুল ব্যাসদেবের মাথায় পড়বে, সেইদিন তার তপস্যা পূর্ণ হবে। সন্তুষ্ট হবেন দেবীও।
শর্তানুযায়ী, দেবীর কথা মতো ওই কুল গাছ থেকে পাকা কুল ব্যাসদেবের মাথায় পতিত হয়।
পঞ্চমীর আগে কুল খাওয়া শরীরের জন্যও সঠিক নয়। কারণ কাঁচা কুল খেলে পেটের সমস্যার মত শরীর খারাপ করে।