Bankura news: চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা, গ্রেফতার ৩ তৃণমূল নেতা

প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের মাধ্যমে শিক্ষক ও অশিক্ষক কর্মী (গ্রুপ-সি এবং গ্রুপ-ডি) নিয়োগে ওএমআর শিট (OMR Sheet) কারচুপি করে এবং মোটা অঙ্কের টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ ওঠে। এই মামলায় আদালতের নির্দেশে হাজার হাজার চাকরি বাতিল হয়েছে এবং একাধিক প্রাক্তন মন্ত্রী ও পদস্থ কর্মকর্তা বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।

Bankura news: চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা,   গ্রেফতার ৩ তৃণমূল নেতা
বাঁকুড়ার গ্রেফতার ২Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 09, 2026 | 10:04 PM

বাঁকুড়া: চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়া ও প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলের তিন নেতা (TMC Leader)। ধৃতদের মধ্যে রয়েছেন খাতড়া ব্লক যুব তৃণমূল সভাপতি সুমন বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের প্রাক্তন খাতড়া ব্লক সভাপতি তথা তৃণমূলের বাঁকুড়া (Bankura) জেলা সম্পাদক সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় এবং হিড়বাঁধ ব্লকের তৃণমূল নেতা বিদ্যুৎ রায়। সোমবার রাতে তাঁদের গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার ধৃতদের খাতড়া মহকুমা আদালতে তোলা হয়।

খাতড়ার বৈদ্যনাথপুর এলাকার এক বাসিন্দা সম্প্রতি অভিযোগ করেন যে তাঁর স্ত্রীকে চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্তরা দফায় দফায় অনলাইন লেনদেনের মাধ্যমে ২ লক্ষ টাকা এবং নগদে আরও ১ লক্ষ টাকা নেওয়া হয়। পরে চাকরী না হওয়ায় টাকা ফেরত চাইলে অভিযুক্তরা নগদে ১ লক্ষ টাকা ফেরত দিলেও বাকি টাকা ফেরত দেননি। অভিযোগ, বকেয়া টাকা চাইতে গেলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। আদালত চত্বরে এদিন ধৃত তৃণমূল নেতা সুমন বন্দ্যোপাধ্যায় সমস্ত অভিযোগ অস্বীকার করেন।

প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের মাধ্যমে শিক্ষক ও অশিক্ষক কর্মী (গ্রুপ-সি এবং গ্রুপ-ডি) নিয়োগে ওএমআর শিট (OMR Sheet) কারচুপি করে এবং মোটা অঙ্কের টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ ওঠে। এই মামলায় আদালতের নির্দেশে হাজার হাজার চাকরি বাতিল হয়েছে এবং একাধিক প্রাক্তন মন্ত্রী ও পদস্থ কর্মকর্তা বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। শুধু তাই নয়, রাজ্যের একাধিক পৌরসভা (যেমন দক্ষিণ দমদম) এবং সমবায় ব্যাংকগুলিতেও একইভাবে অর্থের বিনিময়ে বেআইনিভাবে কর্মী নিয়োগের অভিযোগ সামনে এসেছে। এত কিছুর পরও যে পরিস্থিতি বদলাচ্ছে না তা বলাই যায়।

Follow Us