India-US Deal: কাজ করছে না ট্রাম্পের জারিজুরি, নাছোড় ইরানও, আবার কি বাঁধবে যুদ্ধ?

Iran on peace deal with US: জানা গিয়েছে, ট্রাম্প আশাবাদী কিন্তু প্রতিশ্রুতি দিতে প্রস্তুত নন। দেখা যাচ্ছে শান্তি চুক্তি নিযে বারবার অবস্থান পরিবর্তন করেছেন ট্রাম্প। শনিবারই ট্রাম্প দাবি করলেও যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। শান্তি চুক্তি ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। এদিকে, এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যে ট্রাম্প বলে দিলেন. কোনও চুক্তিতে তাড়াহুড়ো করবেv না তাঁরা।

India-US Deal: কাজ করছে না ট্রাম্পের জারিজুরি, নাছোড় ইরানও, আবার কি বাঁধবে যুদ্ধ?
ট্রাম্প ও খামেনেইImage Credit source: TV9 Bharatvarsh

May 25, 2026 | 2:26 AM

 তেহরান: আমেরিকা ও ইরানের শান্তি চুক্তির (Iran-US Peace deal)পথে বারবার জটিলতা। দুই দেশের মধ্যে সমঝোতায় যে আশার আলোটা জ্বলে উঠেছিল, তাও এবার ক্ষীণ হয়ে গেল। শান্তি চুক্তি নিয়ে ইরানের তরফে একটি মন্তব্য প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। তাঁর এই মন্তব্যে পরই প্রশ্ন উঠতে শুরু করেছে শেষপর্যন্ত কি ইরান ও আমেরিকার (Iran-US) মধ্যে আদৌ কোনও চুক্তি হবে?

তেহরানের দাবি

ইরানের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর,ইরান-আমেরিকা চুক্তিটি ভেস্তে যেতে পারে। তেহরান জানিয়ে দিয়েছে, চুক্তির একেবারে প্রথম পর্যায়েই ইরানের অবরুদ্ধ সম্পদের একটি অংশ ছেড়ে দিতে ওয়াশিংটন রাজি না হলে কোনও চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যাবে না। ইরান মনে করে, পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যস্থতায় পূর্ববর্তী বোঝাপড়া সত্ত্বেও আমেরিকা আলোচনা চলাকালীন বারবার তার অবস্থান পরিবর্তন করেছে।

কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমও জানিয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি আনুষ্ঠানিক চুক্তি চূড়ান্ত নয়। বড় ধরনের মতবিরোধের কারণে আলোচনা আটকে আছে। চুক্তি নিয়ে

বারবার চুক্তি নিয়ে জটিলতা

জানা গিয়েছে, ট্রাম্প আশাবাদী কিন্তু প্রতিশ্রুতি দিতে প্রস্তুত নন। দেখা যাচ্ছে শান্তি চুক্তি নিযে বারবার অবস্থান পরিবর্তন করেছেন ট্রাম্প। শনিবারই ট্রাম্প দাবি করলেও যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। শান্তি চুক্তি ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। এদিকে, এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যে ট্রাম্প বলে দিলেন. কোনও চুক্তিতে তাড়াহুড়ো করবে না তাঁরা।

Follow Us