4 April, 2026

PPF নাকি SIP, কোথায় বিনিয়োগে সবথেকে বেশি রিটার্ন পাবেন? 

Image Credits:  Getty Images

TV9 Bangla Desk

PPF নাকি SIP, কোথায় বিনিয়োগ করলে সবথেকে বেশি লাভবান হবেন? সবথেকে বেশি রিটার্ন পাবেন কোন স্কিমে?

PPF হল বিনিয়োগের জন্য নিরাপদ, নির্ভরযোগ্য। তবে এসআইপি কিন্তু ততটা নিরাপদ নয়। এসআইপি-তে টাকা বিনিয়োগ কিছুটা ঝুঁকির

পিপিএফ-এর তুলনায় এসআইপি-তে রিটার্ন আসে বেশি। ধরুন আপনি ৫০ হাজার টাকা জমিয়েছেন। এই টাকা পিপিএফ নাকি এসআইপি কোথায় বিনিয়োগ করবেন বুঝতে পারছেন না?

৫০ হাজার টাকা যদি আপনি ১০ বছরের জন্য পিপিএফে বিনিয়োগ করেন, তাহলে একটা নির্দিষ্ট সুদ দেওয়া হবে আপনাকে। সেই সুদের পরিমাণ ৭.১ শতাংশ

SIP-এর ক্ষেত্রে তা বেশি হয়। বিশেষজ্ঞদের মতে, ১০ বছরে SIP থেকে গড়ে ১২ থেকে ১৫ শতাংশ পর্যন্ত রিটার্ন পাওয়া যায়।

পিপিএফ-এ ৫০ হাজার টাকা জমা দিলে ১০ বছরে ৮৭ লক্ষের বেশি পাবেন। এসআইপি-র ক্ষেত্রে রিটার্ন পাবেন ১ কোটি ১৫ লক্ষ থেকে ১ কোটি ৩ লক্ষ পর্যন্ত। সেক্ষেত্রে এসআইপি-তে বিনিয়োগ করলে বেশি লাভবান হবেন।

PPF-এ বছরে সর্বোচ্চ বিনিয়োগ করা যায় দেড় লাখ পর্যন্ত অর্থাৎমাসে ১২ হাজার ৫০০ টাকা। ৫০ হাজার টাকা বিনিয়োগের জন্য এসআইপি-র সুবিধা নিতেই হবে।

বিশেষজ্ঞরা বলছেন, PPF ও SIP দু'টি জায়গাতে একসঙ্গে বিনিয়োগ করতে পারেন। তাতে বেশি লাভ হবে। রিটার্নও বেশি আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।