আইপিএলের ইতিহাসে সবথেকে দ্রুততম বল করার নজির আছে কাদের?
Image Credits: PTI, Instagram, Getty
TV9 Bangla Desk
শন টেট -
আইপিএলের ইতিহাসে সবথেকে দ্রুততম ডেলিভারির রেকর্ড ধরে রেখেছেন শন টেট। ২০১১ সালে রাজস্থানের হয়ে ১৫৭.৭ কিমি প্রতি ঘণ্টা গতিতে একটি বল করেছিলেন তিনি। সেটিই এখনও সবচেয়ে দ্রুততম বল।
লকি ফার্গুসন
২০২২ সালে আইপিএলের ফাইনালে গুজরাট টাইটান্সের হয়ে ১৫৭.৩ কিমি প্রতি ঘন্টা গতিতে একটি বল করেছিলেন তিনি। একটু হলেই টেটের রেকর্ড ভেঙে যেত।
উমরান মালিক
২০২২ সালে দ্রুততম বোলারদের তালিকায় নাম লিখিয়েছিলেন কাশ্মীরের এই বোলার। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ১৫৭ কিমি প্রতি ঘন্টা গতিতে বল করে রেকর্ড করেছিলেন তিনি।
আইপিএলে ১৫৭ তিনি প্রতি ঘন্টার পাশাপাশি ১৫৬ তিনি প্রতি ঘন্টায় গতিতে বল করেছেন উমরান মালিক। হায়দ্রাবাদের হয়েই এই কৃতিত্ব রয়েছে তাঁর।
ময়ঙ্ক যাদব২০২৪ সালে লখনৌ সুপার জায়ান্টের হয়ে এই রেকর্ড করেছেন ময়ঙ্ক। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ১৫৬.২ কিমি গতিতে একটি বল করেছিলেন তিনি।
আনরিখ নখিয়া
২০২২ সালে এই দক্ষিণ আফ্রিকান পেসার ক্রমাগত দ্রুত গতিতে বল করেছেন। দিল্লির হয়ে একটি ম্যাচে তাঁর একটি বলের গতি ছিল ১৫৬.১ কিমি প্রতি ঘন্টা।
অশোক শর্মা২০২৬ সালে আপাতত সবথেকে দ্রুততম বল করার নজির রয়েছে এই বোলারের । শনিবার ঘন্টায় ১৫৪ কিলোমিটার গতিতে বল করে তিনি নজির দেখিয়েছেন। এর ফলে আশা করা যাচ্ছে জাতীয় দলে তাকে খুব জলদি দেখা যাবে।