22 April 2026

আইপিএল ইতিহাসের কিছু দুর্ধর্ষ ইনিংস, যা আজও অমলিন!

Author - Somnath Banerjee

আইপিএল মানেই রানের পাহাড়। প্রায় প্রতি ম্যাচেই আকছার ২০০ রান উঠছে। আজ দেখে নেওয়া যাক এই আইপিএলে সর্বোচ্চ রান করা প্রথম ৫ জন ব্যাটারের নাম।

অভিষেক শর্মা (৩২৩ রান) -  , এই মুহূর্তে কমলা টুপির দৌড়ে এক নম্বরে রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের অভিষেক শর্মা। ৩২৩ রান করেছেন তিনি। গতকালই খেলেছেন ৬৮ বলে ১৩৫ রানের ইনিংস। এর আগে করেছিলেন ১৪১, গতকাল করলেন ১৩৫*।

হেনরিখ ক্লাসেন (৩২০ রান) -  সানরাইজার্স হায়দরাবাদের আর এক বিধ্বংসী ব্যাটার ক্লাসেন আইপিএলে দারুন ফর্মে আছেন। গতকাল করেছেন ১৩ বলে ৩৭ রান।

শুবমান গিল (২৬৫ রান) -  ১৯তম আইপিএলে ২৬৫ রান করেছেন গিল। সর্বোচ্চ স্কোর তাঁর প্রাক্তন দল কেকেআরের উদ্দেশ্যে ৮৬ রান। এই মুহূর্তে গুজরাটের অধিনায়ক গিল।

বিরাট কোহলি (২৪৭ রান) - আইপিএলে আরসিবির হয়ে ভাল ফর্মে রয়েছেন কোহলি। প্রথম ম্যাচে করেছিলেন ৬৯ রান। মোট ৬টি ম্যাচ খেলে ২৪৭ রান করেছেন বিরাট।

বৈভব সূর্যবংশী (২৪৬ রান) -  আইপিএলের বিস্ময় বালক হিসেবে খ্যাত বৈভব গতবছর থেকেই ফুল ফোটাচ্ছেন। এই আইপিএলে মোট ৬ ম্যাচে ২৪৬ রান করেছেন তিনি। বৈভবের সর্বোচ্চ স্কোর বেঙ্গালুরুর বিরুদ্ধে ২৬ বলে ৭৮ রান। রি।

আপনার পছন্দের ব্যাটার কে? কোন দল আইপিএল চ্যাম্পিয়ন হবে বলে আপনার মনে হয়? জানান কমেন্টবক্সে।