5 April, 2026

সোনাক্ষীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর: কী জানালেন মা পুনম সিংহ?

Image Credits: Facebook

TV9 Bangla Desk

বিয়ের পর থেকেই সোনাক্ষী সিংহের মা হওয়া নিয়ে চর্চা চলছে। এবার মুখ খুললেন মা পুনম সিংহ।

দিদা হওয়া প্রসঙ্গে পুনম হেসে বললেন, "জানি না মিডিয়া আমাকে আর কতবার দিদা বানাবে!"

সব গুজব উড়িয়ে দিলেও তিনি যোগ করেন, "সেই খুশির দিনও আমাদের জীবনে আসবে। নিশ্চয়ই আসবে।"

পুরনো স্মৃতি হাতড়ে পুনম জানান, সোনাক্ষীর জন্মের মুহূর্তটিই ছিল তাঁর জীবনের শ্রেষ্ঠ সময়।

গত বছর একটি অনুষ্ঠানে সোনাক্ষীর দাঁড়ানোর ভঙ্গি দেখেই ফ্যানরা ভেবেছিলেন তিনি অন্তঃসত্ত্বা।

মেয়ের পাল্টা রসিকতা, "আমি বোধহয় ১৬ মাস ধরে প্রেগন্যান্ট থাকার ওয়ার্ল্ড রেকর্ড গড়ে ফেলেছি!"

ওজন বাড়া নিয়ে সোনাক্ষী মজা করে বলেন, "সব দোষ জাহিরের, ও আমাকে বড্ড বেশি খাওয়ায়!"

মা হওয়ার খবর এখনই না থাকলেও, জাহির-সোনাক্ষী বর্তমানে নিজেদের বিবাহিত জীবন দারুণ উপভোগ করছেন।