8April, 2026

অসিতকে নিয়েই হুডখোলা গাড়িতে মনোনয়ন জমা দেবাংশুর

Image Credits: TV9 Bangla

TV9 Bangla Desk

হুডখোলা গাড়িতে দলীয় কর্মীদের নিয়ে মনোনয়ন জমা দিতে গেলেন দেবাংশু ভট্টাচার্য

খাদিনা মোড় থেকে মিছিল করে সোজা গেলেন মহকুমা শাসকের দফতরে

ব্যান্ডেল থেকে হুডখোলা গাড়িতে জিটি রোড ধরে জনসংযোগ করেন, সঙ্গে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার

সদর এসডিও মধুশ্রীর কাছে মনোনয়ন দাখিল করেন দেবাংশু

দেবাংশু বলেন, ‘মানুষের সমর্থন দিদির প্রতি। ১০০ শতাংশ চুঁচুড়ায় আমরা জিতছি’

ভিড়ের মাঝে ভাসতে ভাসতে দেবাংশু বলনে, “গোটা চুঁচুড়ার মানুষ আজকে আমাদের সঙ্গে মনোনয়ন জমা দিচ্ছে”

ফের একবার মমতার প্রশংসায় পঞ্চমুখ হয়ে দেবাংশু বলেন, ‘মমতা বন্দ্য়োপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হচ্ছেন’

দেবাংশুকে দেখতে দলীয় কর্মী-সমর্থকদের ভিড় ছিল একেবারে দেখবার মতো