3 April, 2026

ভোটের সময় সিআইডি কার? বুঝিয়ে দিলেন মমতা

Image Credits:  PTI

TV9 Bangla Desk

কালিয়াচক কাণ্ডে  মিম নেতা গ্রেফতার হতেই মমতার ইঙ্গিতবহ বার্তা। কী বললেন তিনি?

গ্রেফতার করল কে? মমতা বললেন, "আমাদের CID।"

মমতার আরও মন্তব্য,“মনে রাখবেন সিআইডি কমিশনের হাতে নেই।"

মোফাক্কেরুল ইসলামকে কালপ্রিট বললেন মমতা।

তিনি বলেন, “বাগডোগরা দিয়ে পালাচ্ছিল। মুম্বই থেকে এসেছিল। বিজেপি ধার করে নিয়ে এসেছে।”

মালদহের অশান্তির পিছনে আইএসএফ-কংগ্রেসেরও উস্কানি রয়েছে বলে তাঁর মন্তব্য।

"সব পরিবর্তন করে দিয়েছে। নতুন করে সব ডিজি, সিপি, ডিএম তৈরি করেছে।

"আমার হাত থেকে সব কেড়ে নেওয়া হয়েছে। আবার আসব। তারপর বিচার হবে।”