8 April, 2026
ভোটের আগে এই গ্রামে
'নো এন্ট্রি', কেন জানেন?
Image Credits: TV9 Bangla
TV9 Bangla Desk
‘নো এন্ট্রি জোন’ এখন মঙ্গলকোটের চাকদহ গ্রাম। রাজনৈতিক নেতা-কর্মীদের প্রবেশ নিষেধ।
গ্রাম জুড়ে এমন পোস্টারে ছয়লাপ। ভোট এলেও নেতারা যেতে পারছেন না। গাছেও টাঙানো হয়েছে পোস্টার।
কোনও রাজনৈতিক দলের নেতা-কর্মীর গ্রামে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। এমনটাই লেখা পোস্টারে।
গ্রামের বহু ভোটারের নাম বাদ পড়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন গ্রামবাসীরা।
মোট ভোটার ৭২৮ জন। শুনানি হয়েছিল ২৩৬ জনের। তাঁদের মধ্যে প্রায় ২০০ জনের নাম বাতিল হয়েছে।
তৃণমূল প্রার্থী অপূর্ব চৌধুরী বলেন, 'গ্রামবাসীদের দাবি সঙ্গত। কমিশনের বিষয়টি দেখা উচিৎ।'
বিজেপি প্রার্থী শিশির ঘোষ বলেন, কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না।
আরও পড়ুন